সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

হিলিতে ডা.জাহিদ পক্ষে কৃষকদলের গণসংযোগ

দিনাজপুরের হাকিমপুর পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দিনাজপুর-৬ আসনে ডা. এজেড এম জাহিদ হোসেনের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী হাকিমপুর পৌর কৃষকদল ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় হাকিমপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, মহল্লা ও পাড়ায় পাড়ায় ঘুরে সর্বস্তরের মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ ডা. জাহিদের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
​লিফলেট বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে হাকিমপুর পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আজাদ খান বলেন, হাকিমপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে ডা. এজেড এম জাহিদ হোসেনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। হিলির উন্নয়ন মানেই ধানের শীষ। তিনি আরও বলেন, হিলি রেল স্টেশনের আধুনিকায়ন, রাস্তাঘাটের সংস্কার এবং স্থানীয় যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে ডা. জাহিদ হোসেনই একমাত্র যোগ্য কান্ডারী।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ​বিপ্লব হোসেন, সভাপতি, হাকিমপুর পৌর কৃষক দল,আজাদ খান সাধারণ সম্পাদক হাকিমপুর পৌর কৃষক দল, শাহিনুর ইসলাম সাংগঠনিক সম্পাদক পৌর কৃষক দল, কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি ও পৌর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
প্রচারণা চলাকালীন সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতৃবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি সংবলিত লিফলেট তুলে দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

হিলিতে ডা.জাহিদ পক্ষে কৃষকদলের গণসংযোগ

আপডেট টাইম : ০৯:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬