সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চাইলেন ডা. জাহিদ হোসেন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
১ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যা হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মোল্লাবাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি মানেই অগ্রগতি ও উন্নয়নের দল। আমরা পেছনে ফিরে তাকানোয় বিশ্বাসী নই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা প্রতিশোধ বা হিংয়ার রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। হাকিমপুর হিলি পোর্টের সম্ভাবনা কাজে লাগানো, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং রাস্তাঘাট ও শিক্ষার প্রসারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করবে। এছাড়া কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন করার ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শুভ। হাকিমপুর পৌর বিএনপির সভাপতি ভাঃ ফরিদ খান, সাঃ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, প্যানেল চেয়ারম্যান সহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরিশেষে, ডা. জাহিদ হোসেন সকলকে ১২ ফেব্রুয়ারি সকালে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চাইলেন ডা. জাহিদ হোসেন

আপডেট টাইম : ১১:০০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬