সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট চাইলেন মির্জা মোস্তফা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী–এনায়েতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এনায়েতপুর থানার বিভিন্ন এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভোট প্রার্থনা করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির বিকল্প নেই। ধানের শীষ জনগণের প্রতীক। জনগণ যদি ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেয়, তাহলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্য ধরে রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্না সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও তরুণ দলের সভাপতি সোহেল রানা হামিদ, যুবনেতা সুরুজ জামান, নাইম সেখ ও আলহাদী।

এছাড়া এনায়েতপুর থানা বিএনপি নেতা জহিরুল ইসলাম, এনায়েতপুর থানা তাঁতীদলের সভাপতি আনছার আলী, যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা মো. আলম, থানা যুবদলের সভাপতি জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা হযরত আলী ও জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা সেলিম রেজাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগে নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট চাইলেন মির্জা মোস্তফা জামান

আপডেট টাইম : ০৭:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬