সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জের ইতিহাসে সর্বোচ্চ নারী সমাবেশ-মিছিল করলো জামায়াত

সিরাজগঞ্জের ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ নারী মিছিল-সমাবেশ করলো  জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রচারণায় মহিলাদের ওপর হামলা ও হেনস্ত এবং জামায়াত আমীরের আইডি হ্যাক করে বিভ্রান্তমূলক পোস্টের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে শহরের বাজার স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) নির্বাচনী আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নারী কর্মীরা অংশগ্রহণ করে। মিছিলে শ্লোগানে শ্লোগানে নারীদের ওপর হামলার প্রতিবাদ ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি সুলতানা ইয়াসমিন জেবার সভাপতিত্বে ও জেলা কর্ম পরিষদ সদস্য মাকছুদা খাতুন বৃষ্টির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. শাহেদুল, আব্দুল লতিফ, সেলিমসহ বেশ কয়েক ব্যবসায়ী বলেন, সিরাজগঞ্জে এতবড় নারী মিছিল আমরা এর আগে কখনো দেখি নাই। প্রায় দেড় থেকে দুই কিলোমিটার এলাকাজুড়ে মিছিলটা হয়েছে। বিভিন্ন বয়সের নারীরা হিজাব পড়ে মিছিলে অংশ নিয়েছে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম বলেন, আজকের এই মিছিলে প্রায় ১০ হাজার নারী অংশগ্রহণ করেন। এটা ছিল সিরাজগঞ্জের ইতিহাসে জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নারী সমাবেশ। ইতিপূর্বে কোন রাজনৈতিক দল, এনজিও এত বিশাল মিছিল করতে পারেনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জের ইতিহাসে সর্বোচ্চ নারী সমাবেশ-মিছিল করলো জামায়াত

আপডেট টাইম : ০২:১৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬