সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ইসলামপুরে ভোটারদের দ্বারে দ্বারে সুলতান মাহমুদ বাবুর বার্তা

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। এরই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের কাছিমা মিয়া বাড়িতে সর্বস্তরের জনগণের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সভাটি এক বিশাল জনসমাবেশে রূপ নেয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জামালপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু। তিনি তার বক্তব্যে বলেন:​দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিপন্ন গণতন্ত্র রক্ষার স্বার্থে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। জনগণের ন্যায্য আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। ​তিনি দলীয় নেতাকর্মীদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

‎​অন্যান্য বক্তাগণ সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে দলীয় ঐক্য ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ​নুরুল ইসলাম নবাব, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।

‎​নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ-সভাপতি, জেলা বিএনপি। ​শরিফুল ইসলাম খান ফরহাদ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী (বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর)। ​আব্দুর রাজ্জাক লুডু, সভাপতি, চিনাডুলি ইউনিয়ন বিএনপি। ​নাশিফা বিন্তি, সহ-সভাপতি, উপজেলা মহিলা দল।

‎মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত সাধারণ মানুষের মাঝে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে ভোটারদের দ্বারে দ্বারে সুলতান মাহমুদ বাবুর বার্তা

আপডেট টাইম : ০২:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬