সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সকল মতবাদী, নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে: এম আকবর আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে সকল মতবাদী, নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়েছেন ৬৫ সিরাজগঞ্জ- ৪ উল্লাপাড়া আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এম আকবর আলী। শুক্রবার দুপুরে উপজেলার বড়হর গ্রামের তার নিজস্ব বাসভবনে ফকির, দরবেশ, আউল, বাউল ও সুফিদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাউলদের উপর হামলা মানেই, সংস্কৃতির উপর হামলা। দেশে তৌহিদী জনতার মাজার ভাঙার প্রতিযোগীতা দেখলাম আমরা। এমন নগ্ন আচারণ কোন সভ্য মানুষ করতে পারেনা। তথাকথিত ওই তৌহিদী জনতা মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা সত্যই ঘৃনা করার মতো। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামী নির্বাচনে আমার দল ও আমাকে নির্বাচিত করলে সকল মতবাদী, নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং দেশে অবাধে চলবে শুদ্ধ সংস্কৃতি।
অনুষ্ঠানটি মানিক রতনের সঞ্চলায় শফিউল মোমেন শফির সভাপতিত্বে অন্যানোর মধ্যে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্রনেতা কায়ুম হোসেন জুয়েল, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সেলিম রেজা, লেখক ও গবেষক ফিরোজ আলম, কবি ওমর ফারুক, ছাইদুল বাউল, জলিল ফকির সহ আরও অনেকে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সকল মতবাদী, নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে: এম আকবর আলী

আপডেট টাইম : ০৭:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬