সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বৈঠকে বসেছেন পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 151

জনতার কন্ঠ ডেস্কঃ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে বৈঠকটি শুরু হয়।

এই বৈঠকে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে।

হোটেল সোনারগাঁয়ে এ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

এর আগে সকাল সাড়ে ৮টায় বাণিজ্য উপদেষ্টার সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সকাল ১০টায় দ্বিপক্ষীয় বৈঠকের আগে একান্ত বৈঠকে বসেন তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী।

এরপর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক শুরু হয় বাংলাদেশ ও পাকিস্তানের।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে একটি বিশেষ বিমানে ছয় সদস্যের প্রতিনিধিদলসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইসহাক দার। তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

গত আগস্ট-পরবর্তী বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর ইসহাক দারকে নিয়ে পাকিস্তানের মন্ত্রিসভার তৃতীয় সদস্য ঢাকায় এলেন। গত জুলাইয়ে ঢাকায় আসেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। আর গত বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

ইসহাক দার সফরের প্রথম দিনেই ঢাকায় পাকিস্তান হাইকমিশনে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী এবং বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন।

ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি বৈঠক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিসরে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এভাবে নির্দ্বিধায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার সুযোগ পায়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ায় সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে। এর আগে পাকিস্তানের কেউ সফরে এলে সেসব রাষ্ট্রীয় কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকত। তবে বর্তমান সময়ে এ চিত্র পাল্টেছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে এই বৈঠকগুলো এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি রাজনৈতিক সংলাপ কূটনৈতিক সৌজন্যের চেয়ে রাজনৈতিক বার্তাই বেশি বহন করছে বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

রাজনৈতিক বৈঠক শেষে পাকিস্তান হাইকমিশনের আয়োজনে বিএনপি, এবি পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে নৈশভোজে অংশ নেন ইসহাক দার।

সূত্র : কালবেলা 

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বৈঠকে বসেছেন পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫