সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান : শেহবাজ শরিফ

সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতীয় দলকে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর মাঠে নামার নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে শেহবাজ শরিফ জানান, বহুপাক্ষিক আলোচনার ইতিবাচক ফলাফল এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর অনুরোধের প্রেক্ষিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি লেখেন, ‘ক্রিকেটের চেতনা রক্ষা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে এই বৈশ্বিক খেলার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই পাকিস্তান দল ভারতের বিরুদ্ধে মাঠে নামবে।’

নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফর করতে অস্বীকৃতি জানালে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। এর প্রতিবাদে পাকিস্তানও ভারতের সঙ্গে তাদের গ্রুপ পর্বের ম্যাচটি বয়কটের ঘোষণা দিলে টুর্নামেন্ট ঘিরে রাজনৈতিক জটিলতা তৈরি হয়।

এই সংকট কাটাতে রোববার আইসিসি ও বিসিবি প্রধান লাহোরে পিসিবি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। সেই আলোচনার পরদিনই নিজেদের অবস্থান থেকে সরে এলো পাকিস্তান।

ম্যাচ বয়কট করলে পাকিস্তান গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট হারাত, যা টুর্নামেন্টে তাদের টিকে থাকা কঠিন করে তুলত। শেষ মুহূর্তে শ্রীলঙ্কা, আরব আমিরাত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও পিসিবিকে ম্যাচটি খেলার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।

এদিকে আইসিসি জানিয়েছে, ভারত সফর না করার সিদ্ধান্তে বাংলাদেশের ওপর কোনো আর্থিক বা প্রশাসনিক জরিমানা করা হচ্ছে না। উল্টো সমঝোতা অনুযায়ী, ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে, ২০৩১ বিশ্বকাপের (যেটার সহ-আয়োজক বাংলাদেশ ২০২১ সাল থেকেই) আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পাবে। জানা গেছে সেই ইভেন্ট হবে যুব বিশ্বকাপ। এবার যুব বিশ্বকাপ হয়েছে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। বয়সভিত্তিক এই আসর আয়োজনে বড় দেশগুলোর আগ্রহ থাকে না।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম পাকিস্তানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘পুরো ক্রিকেট বিশ্বের বৃহত্তর স্বার্থে পাকিস্তানের এই ইতিবাচক পদক্ষেপ প্রশংসনীয়।’

রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘ সময় ধরে ভারত ও পাকিস্তান কেবল আইসিসি বা এশিয়ান কাপের মতো বহুজাতিক টুর্নামেন্টগুলোতেই মুখোমুখি হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান : শেহবাজ শরিফ

আপডেট টাইম : ০২:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬