সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

দুধ দিয়ে গোসল, আজীবন বিয়ে না করার শপথ নিলেন যুবক

তিন স্ত্রী চলে যাওয়ার পর দুধ দিয়ে গোসল করলেন নুরুজ্জামান ওরফে আনোয়ার। ছবি : সংগৃহীত

তিন দফা বিয়ে, তিনবারই সংসার ভাঙন। ব্যক্তিগত জীবনের টানা ব্যর্থতার পর দুধ দিয়ে গোসল করে আজীবন বিয়ে না করার শপথ নিয়েছেন নুরুজ্জামান ওরফে আনোয়ার (৩০) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে আয়োজন করে দুধ দিয়ে গোসল করেন আনোয়ার। এর আগে তাকে গায়ে হলুদ মাখানো হয়। পরে তওবা করে আর বিয়ে না করার ঘোষণা দেন তিনি।

বিয়ে না করলেও আয়োজন ছিল অনেকটা বিয়ের অনুষ্ঠানের মতোই। বাড়িতে সামিয়ানা টাঙিয়ে গেট ও প্যান্ডেল তৈরি করা হয়। আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসীর জন্য বসার ব্যবস্থাও করা হয়। তিন স্ত্রী চলে যাওয়ার ঘটনায় ৩টি ছাগল কোরবানি দিয়ে এলাকাবাসীকে খাওয়ানোরও আয়োজন করেন তিনি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আনোয়ার জানান, ২০১৫ সালে গার্মেন্টসে কাজ করতে গিয়ে গোপালগঞ্জের এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তার। প্রেমের পর বিয়ে হলেও ২০১৯ সালে নানা অজুহাতে তাকে ছেড়ে চলে যান প্রথম স্ত্রী।

পরে ভুল নম্বরে ফোনকলের সূত্র ধরে রংপুরের এক যুবতীর সঙ্গে পরিচয় ও প্রেম। দ্বিতীয়বার বিয়ে করলেও সেই সংসারও টেকেনি। এরপর তৃতীয়বার বিয়ে করলেও আগের মতোই ভাঙন ঘটে। তৃতীয় স্ত্রীও বাবার বাড়িতে চলে যান।

বারবার দাম্পত্য জীবনে ভাঙন ও অবহেলার অভিজ্ঞতায় তিনি জীবনে আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

নুরুজ্জামান ওরফে আনোয়ার বলেন, ‘জীবনে আর কোনোদিন বিয়ে করব না। নারীদের প্রতি আর আসক্ত হবো না। আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম, আজ থেকে সেই অবৈধ কাজও ছেড়ে দিলাম।’

তার এই ব্যতিক্রমী ‘দুধ গোসল’ ও ঘোষণাকে ঘিরে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

দুধ দিয়ে গোসল, আজীবন বিয়ে না করার শপথ নিলেন যুবক

আপডেট টাইম : ০৮:২৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬