আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উদ্যাপন উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান রতন, এমপি, মাননীয় সংসদ সদস্য, মুন্সীগঞ্জ-৩। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দা নুরমহল আশরাফী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সীগঞ্জ।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে ভাষা আন্দোলনের ইতিহাস, শহিদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভাষা শহিদদের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রেখে একটি বৈষম্যহীন সমাজ গড়তে নতুন প্রজন্মকে সংগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানতে হবে এবং তা ধারণ করে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ ও গণমাধ্যমের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















