সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় মায়ের পর মারা গেলেন ছেলেও

বিস্ফোরণের পর বাসার চিত্র। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় সাফায়েত হোসেন শাওন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় দুইজনের মৃত্যু হল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে ঢাকা নেওয়ার পথে শাওনের মা নুরজাহান বেগমের মৃত্যু হয়।

নিহতের স্বজন সোহাগ পাটোয়ারী কালবেলাকে বলেন, সাফায়েত হোসেন শাওনের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকালও কথা বলেছে। তবে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দগ্ধ অপর সাতজনের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় মায়ের পর মারা গেলেন ছেলেও

আপডেট টাইম : ১২:০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬