সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

চাঁদাবাজ, দখলবাজ ও দূর্বৃত্তয়নের স্থান হবে না : এমপি রেজাউল ইসলাম

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নওগাঁ-৬( রাণীনগর-আত্রাই) নব-নির্বাচিত এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজুর সাথে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় তিনি প্রধান অতিথির বক্তৃতাকালে   বলেন, রাণীনগর ও আত্রাইয়ে কোন চাঁদাবাজ, দখলবাজ ও দূর্বৃত্তয়নের স্থান হবে না। এই জনপদ হবে উন্নয়ন আর শান্তির জনপদ। নির্বাচনী এলাকার মানুষ আমাকে তাদের আমানত ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। তাদের জানমাল নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোন রাজনৈতিক দূর্বৃত্তায়ন সহ্য করা হবে না।শুধু তাই নয় কোন অপকর্ম করে কেউ পার পাবে না। সে দলের হোক বা যে কেউ হোক না কেন, ছাড় দেওয়া হবে না।
এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১দফা এবং আমার নির্বাচনী ইস্তেহার এই আসনের মানুষের জন্য বাস্তবায়ন করতে আমি অঙ্গীকারবদ্ধ। পর্যায়ক্রমে এলাকাবাসি এর সুফল পাবে। যথাযথ উন্নয়ন করতে গিয়ে কোন বিশেষ শক্তির কাছে মাথা নত করবো না। সকল সমস্যাকে সামনে রেখে সবার সহযোগীতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাণীনগর-আত্রাইয়ে কাজ করে যাবো।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা, মাসিক সাধারণ সভা ও নব-নির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলার সকল সমস্যার কথা মহান জাতীয় সংসদে তুলে ধরার আশ^াস প্রদান করেন। নতুন বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্রুতই উপজেলার সকল সমস্যা সমাধান করে নওগাঁ-৬ আসনকে একটি মডেল আসন হিসেবে বিনির্মাণ করতে তিনি সরকারি কর্মকর্তা থেকে শুরু করে উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও দুঃস্থ ৫টি পরিবার এবং ১টি মাদ্রাসায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় (জিআর) টিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এরপর পরিষদ প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপন করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখোনে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

চাঁদাবাজ, দখলবাজ ও দূর্বৃত্তয়নের স্থান হবে না : এমপি রেজাউল ইসলাম

আপডেট টাইম : ০৯:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬