জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম সোহরাব হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ২৮শে ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার প্রয়াণ দিবসে স্থানীয় সাংবাদিক সমাজ, ক্রীড়াঙ্গন ও সুধীমহল গভীর শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছেন।
মরহুম সোহরাব হোসেন দীর্ঘ সময় অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সহকর্মীরা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সোহরাব হোসেন কেবল একজন সাংবাদিকই ছিলেন না, বরং তিনি ছিলেন অত্র অঞ্চলের ক্রীড়া উন্নয়ন ও সামাজিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। তার বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসিকতা আজও স্থানীয় সাংবাদিকদের অনুপ্রাণিত করে।
উল্লেখ্য, প্রতি বছরই দিনটি পারিবারিকভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে পালন করা হয়। এছাড়াও ইসলামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এই গুণী সাংবাদিকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুমের ভাতিজা ও ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান চাচার স্মৃতি চারণ করে বলেন:
”২০১৪ সালের এই দিনে প্রকৃতির চিরাচরিত নিয়মে তিনি আমাদের সবার মায়া ত্যাগ করে মহান রাব্বুল আল-আমিনের ডাকে সাড়া দিয়ে পাড়ি জমিয়েছেন পরপারে। তিনি আমাদের পরিবারের বটবৃক্ষ ছিলেন। আমি মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।”
মরহুমের পরিবারের পক্ষ থেকে আজ তার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















