সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফ হোসেনের সাক্ষাৎ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 41

জনতার কণ্ঠ ডেস্কঃ

লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (২৫ আগস্ট) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় হোসেন তারেক রহমানের সঙ্গে ড. মোশাররফ ও তার ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ড. খন্দকার মারুফ সাক্ষাৎ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার লন্ডন সময় সন্ধ্যায় দুই নেতার সাক্ষাৎ হয়।

সাক্ষাৎ প্রসঙ্গে মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিন পর এই সাক্ষাৎকারটি এমন এক পরিবেশের মধ্যে ছিল, যা চিরদিন মনে রাখার মতো। আমি বাংলাদেশের কল্যাণে আমাদের নেতা তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।

এছাড়াও ড. মোশাররফের বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এ স্মরণীয় বৈঠক নিয়ে তার নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। তা পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আজ লন্ডন সময় সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। যা চিরকাল মনে রাখার মতো- জীবনের সেরা মুহূর্ত।

এর আগে খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ ও কুমিল্লা-২ থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির টিকিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। লন্ডনের এ সফর ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এখন চায়ের টেবিলে তুমুল আলোচনায় মেতে উঠেছেন।

সূত্র:কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফ হোসেনের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৫:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫