সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সোমবার ০৯ ই মার্চ বিকেলে দেশীগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর অন্তর্গত দেশীগ্রাম উত্তরপাড়া কবরস্থানের প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ভি.পি আয়নুল হক। উত্তরপাড়া মসজিদ ও কবরস্থান কমিটির সভাপতিব আলহাজ্ব মোঃ সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সিরাজগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মোঃ আফছার আলী,দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহীন আলম উকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ বাবুল হোসেন,২নংওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফসার আলী, যুবদলের আহবায়ক মোঃ হাফিজুর রহমান,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ নুর আলম হোসেন,ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহাগ হোসেন, সহ কবরস্থান কমিটির নেতৃবৃন্দ।
উত্তরপাড়া কবরস্থান কমিটির নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, বিগত ১৭ বছর আওয়ামী সরকারের আমলে আমাদের উত্তরপাড়া মসজিদ /কবরস্থান এবং ধর্মীয় কোন অনুষ্ঠানে তেমন কোন উন্নয়নমূলক কাজ হয়নি।নবনির্বাচিত সংসদ সদস্য বিভিন্ন উন্নয়নমূলক কাজে পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা করেছেন বক্তারা।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















