সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন

মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণে গ্যাস সিলেন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার নওগাঁ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার (১১ মার্চ) বিকেলে হঠাৎ মোস্তফা প্রধানের চায়ের দোকানে আগুন ও ধোঁয়া দেখতে পায়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে বাড়তে থাকে। আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে সেলিম মিয়াজির ‘মা এন্টারপ্রাইজ’, দুলাল গাজীর দোকান, মোস্তফা প্রধান ও মো. মিজানের চায়ের দোকানসহ আলেক হোসেন মিজানের ভেন্ডর অফিস পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিক দুলাল গাজী বলেন, মোস্তফা প্রধানের চায়ের দোকানের গ্যাস সিলেন্ডার লিকেজ হয়ে আগুন ধরছে। এ আগুনে আমার দোকানও পুড়ে শেষ হয়ে গেছে। বউ বাচ্চা নিয়ে থাকার মতো এখন চলার ব্যবস্থা নাই। আগুনে এ বাজারের ৫ টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। সরকারের কাছে সহযোগিতার জন্য আবেদন করছি।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। গ্যাস সিলেন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন

আপডেট টাইম : ১০:২৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬