সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি
ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে

ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, স্লিপ থাকলেও মিলছে না চাল

ঠাকুরগাঁও সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নে ভিজিএফ (VGF) কর্মসূচির চাল বিতরণকে কেন্দ্র করে অনিয়ম ও অব্যবস্থাপনার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি সহায়তার আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণের জন্য স্লিপ দেওয়া হলেও অনেকেই সেই স্লিপ নিয়ে নির্ধারিত স্থানে গিয়ে চাল পাচ্ছেন না। ফলে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে।
শনিবার সকালে হতদরিদ্র ও অসহায় পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয় কিন্তু আউলিয়াপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বহু উপকারভোগী অভিযোগ করেন,  তাদের হাতে চাল নেওয়ার সরকারি স্লিপ থাকলেও বাস্তবে তারা চাল থেকে বঞ্চিত হচ্ছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, “আমাদের হাতে স্লিপ দেওয়া হয়েছে, কিন্তু চাল নিতে গেলে বলা হচ্ছে চাল শেষ হয়ে গেছে বা পরে আসতে বলা হচ্ছে। এতে করে আমরা চরম ভোগান্তির মধ্যে পড়েছি।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, সঠিক তদারকির অভাব এবং দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, সরকারের দরিদ্রবান্ধব এই সহায়তা কর্মসূচি যদি স্বচ্ছভাবে বাস্তবায়ন না হয়, তাহলে প্রকৃত অসহায় মানুষই বঞ্চিত হবে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে ক্ষুব্ধ এলাকাবাসী বিষয়টি তদন্ত করে প্রকৃত উপকারভোগীদের মাঝে দ্রুত চাল বিতরণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
৬ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, যারা পাননি কেন পাইলো না বিষয় গুলো দেখা হবে।
অভিযোগের বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, এই ধরনের অভিযোগ পাওয়ার সাথেই সেখানে আমাদের অফিসার পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে

ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, স্লিপ থাকলেও মিলছে না চাল

আপডেট টাইম : ০৩:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬