সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

এসপি’র নামে হোয়াটসএপ আইডি খুলে ঈদের সম্মানি দাবি, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ পুলিশ সুপারের (এসপি) পোশাক পরা ছবি দিয়ে হোয়াটসএপ আইডি খুলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে ঈদের সম্মানি বাবদ চাঁদা দাবি করা তিন প্রতারক গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া জেলার শেরপুর থানার কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. সোহেল মিয়া (৩৪), একই জেলার ধুনট থানার চালাপাড়া গ্রামের মৃত রমজান আকন্দের ছেলে মো. বাদশা আকন্দ (৫০) ও শেরপুর উপজেলার খানপুর পশ্চিমপাড়া গ্রামের বাদশা আকন্দের ছেলে মো. রিপন (২২)।

সোমবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. হাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার প্রতারকরা ০১৮৮৫-৩৫২৫৬৪ ও ০১৯৯৮-১০০৮৭৬ নম্বর ব্যবহার করে পুলিশ সুপারের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপ আইডি খুলেছেন। তারা নিজেদের সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার পরিচয় দিয়ে শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে ঈদের সম্মানী বাবদ চাঁদা দাবি করছিল।

বিষয়টি অবগত হয়ে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফের তত্ত্বাবধানে একটি টিম গঠন করা হয়। সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য প্রযুক্তির সাহায্যে হোয়াটসঅ্যাপ আইডির অবস্থান শনাক্ত করে। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় সোহেল মিয়ার কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তিন হাজার টাকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

এসপি’র নামে হোয়াটসএপ আইডি খুলে ঈদের সম্মানি দাবি, গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ০৩:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬