সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জামায়াত আমিরের

জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৫ মার্চ ঢাকার মিরপুর স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আমি এবং আমার দল ও দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আরও বলেন, পাকিস্তানের বিপক্ষে ১৫ মার্চ এক রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের সাহসী ও মেধাবী ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগত ঐক্যের পরিচয় দিয়েছে। শেষ পর্যন্ত ১১ রানের জয় এবং সিরিজ নিশ্চিত করা জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই নজরকাড়া পারফরম্যান্স দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। খেলাধুলার এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভবিষ্যতেও তাদের এই সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জামায়াত আমিরের

আপডেট টাইম : ০৩:৩২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬