সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ঈদযাত্রা: যমুনা সেতুর পূর্বপারে ভোগান্তি হলেও পশ্চিমে প্রশান্তি

ঈদযাত্রার চতুর্থ দিনেও যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের সকল রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  তবে যমুনা সেতুর পূর্বপারে থেমে থেমে যানজট আর ধীরগতি চরমভাগে ভোগাচ্ছে উত্তর-পশ্চিমাঞ্চলের ২২ জেলার যাত্রীদের।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ, মুলিবাড়ি, কড্ডার মোড় এলাকায় দেখা যায়, যানবাহনের প্রচুর চাপ দেখা যায়। বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটর সাইকেল, পণ্যবাহী ট্রাক এমনকি কাভার্ডভ্যানযোগে ঘরে ফিরছে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ২২ জেলার যাত্রীরা।

যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে কোথাও গাড়ী থেমে থাকেনি। কিন্তু গাজীপুরের চন্দ্রা  থেকে যমুনা সেতু পূর্বপার পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে ছিল গাড়ীগুলো। পুর্বপারে ভোগান্তি থাকলেও পশ্চিমপারে এসে প্রশান্তি দেখছেন তারা।

কথা হয়, বিলকিছ খাতুন নামে এক নারী গার্মেন্টকর্মীর সঙ্গে। তিনি বলেন, সকাল ৯টায় হেমায়েতপুর থেকে বাসে উঠেছি। বিকেল ৪টায় যমুনা সেতু পার হলাম। দুই ঘণ্টার পথ ৭ ঘণ্টা লেগে গেল।

সুমন, আলতাফ, মেহেদী নামের কয়েক যাত্রী বলেন, সেতুর পূর্বপারে দিনভর ভোগান্তি গেছে। তবে সেতু পার হয়ে আসার পর স্বস্তি।

এসআই পরিবহণের চালক আব্দুল লতিফ জানান, সকাল ৭টায় মহাখালী বাসষ্ট্যান্ড থেকে গাড়ী ছেড়েছি। কড্ডার মোড় আসতে সময় লাগলো ৯ ঘণ্টারও বেশি।

হানিফ পরিবহণ, তালুকদার পরিবহণ, আরকে ট্রাভেলসসহ একাধিক চালকের সঙ্গে কথা বললে তারা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু পূর্বপার পর্যন্ত চরম দুর্ভোগের কথা উল্লেখ করেন।

যমুনা সেতু পশ্চিমে দায়িত্বরত সহকারি পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, সেতুর পূর্বপারের যানজটের প্রভাব পশ্চিমপারে পরেনি। যানবাহনের প্রচুর চাপ থাকলেও এ রুটে যান চলাচল ছিল একদম স্বাভাবিক।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, হাটিকুমরুল হাইওয়ের আওতাধীন সকল রুট যানজট ও দুর্ভোগমুক্ত রয়েছে। এবার মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের প্রায় দেড়শো সদস্য নিয়োজিত রয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, মহাসড়কে তিন শিফটে জেলা পুলিশের সাড়ে ৬শ’র বেশি পুলিশ নিয়োজিত করা হয়েছে। নিয়মিত ডিউটির বাইরে পেট্রোল টিম, মোবাইল টিম ও পিকেট টিম মোতায়নে রয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা শান্তিপূর্ণ করতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ঈদযাত্রা: যমুনা সেতুর পূর্বপারে ভোগান্তি হলেও পশ্চিমে প্রশান্তি

আপডেট টাইম : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬