নরসিংদী সদর হাসপাতালে র্যাবের অভিযানে দালাল চক্রের ১৩ সদস্য আটক
নরসিংদী সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে দালাল চক্রের ১৩ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১১)।
সোমবার (২৩ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বলে জানান ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।
র্যাব- ১১ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম জানান, সরকারি হাসপাতাল গুলোতে কোনরকম বাঁধা বিঘ্ন ছাড়াই রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং দালালদের দৌরাত্ম রোধ করতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে র্যাব, পুলিশের সমন্বয় একটি দল নরসিংদী জেলা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে ১৩ জন চিহ্নিত দালালকে আটক করতে সক্ষম হন। পরে তাদের অর্থ দন্ড ও বিভিন্ন মেয়াদে কারাদ দেওয়া হয় ।

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















