সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

কাজিপুরে দুই গুদামে মিললো খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • 156

প্রতিবেদক, কাজিপুর:

সিরাজগঞ্জের কাজিপুরে পৃথক দুইটি অভিযানে বিএনপি নেতার গুদামসহ দুই গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল জব্দ করা হয়েছে৷ এ সময় কাজিপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য সোলায়মান হোসেনের গুদামে অভিযান চালিয়ে তাকে না পেলেও তার গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়৷

বৃহস্পতিবার বিকেলে এনএসআই এর একটি অভিযানিক দল গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কাজিপুর থানা এলাকার দুইশ গজের মধ্যে অবস্থিত দুটি গুদাম থেকে এই চালের বস্তাগুলো জব্দ করেছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল এই অভিযান পরিচালনা করেন। এসময় পুরাতন মেঘাইয়ের সাবেক ইউপি সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫ বস্তা এবং ৩০ কেজির ৪৪ বস্তা চাল জব্দ করে।

এরপর মেঘাই গ্রামের মৃত আকবর হোসেনের পুত্র সাব্বিরের গুদাম থেকে ৫০ কেজির ২৮ বস্তা এবং ৩০ কেজির ২২৬ বস্তা চাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালিন উভয় গুদামের মালিক পলাতক ছিলেন। কাজিপুর উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী বলেন, চালগুলো জব্দ করে খাদ্য গুমামে রাখা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুদাম দুটিতে পৃথকভাবে অভিযান চালানো হয়েছে। গুদাম মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

কাজিপুরে দুই গুদামে মিললো খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল

আপডেট টাইম : ০৮:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫