সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আমির হামজার বিরুদ্ধে আদালতের সমন জারি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। ছবি : সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. সুমন ভুইয়া সমন জারি করেন।

এর আগে সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলার দায়ে সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার বাদী হুমায়ন কবির কর্ণেল বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। উনি আমাদের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছে। এতে আমরা ক্ষুব্ধ হয়েছি। টাকা দিয়ে মান হয় না, তাই মামলায় টাকার কথা উল্লেখ করিনি। সাথে সাথে ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি। আমরা ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, আমি খতিবদের কাছে দরখাস্ত করেছিলাম কি করলে নাস্তিক বা ধর্ম বিদ্বেষী হয়।  ওনারা আমার দরখাস্তের আলোকে জানিয়েছেন এভাবে কেউ নাস্তিক হন না বা ধর্ম বিদ্বেষী হন না। আমরা সকল কাগজ ও পেনড্রাইভ দিয়ে পূর্ণাঙ্গ মামলা ফাইল করেছি। বিজ্ঞ আদালত আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে সমন জারি করে করেছেন। পরবর্তী তারিখে তিনি হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, গত ২৬ মার্চ জেলা প্রশাসান আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে আপাদমস্তক ইসলাম বিদ্বেষী ও নাস্তিক আখ্যা দিয়ে প্রকাশ্য জনসম্মুখে বক্তব্য রাখেন মুফতি আমির হামজা। এতে আমাদের রক্তক্ষরণ হয়েছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু ৫ ওয়াক্ত নামাজ পরেন, রোজা রাখেন, হজ্ব করেছেন বিভিন্ন জায়গায় মাদ্রাসা-মসজিদ প্রতিষ্ঠা করছেন। সিরাজগঞ্জের সকল মুফতি প্রকাশ্যে বলেছেন, টুকু সাহেব যে বক্তব্য দিয়েছেনে এটা ইসলাম বিরোধী বক্তব্য নয়। তাকে নাস্তিক বলা যাবে না। যিনি তাকে নাস্তিক বলেছিন, তিনিই নাস্তিক। আমরা ইচ্ছা করলে সভা সমাবেশ করতে পারতাম। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের শরণাপন্ন হয়েছি। শুনেছি মুফতি আমির হামজা আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু আমরা চাই তিনি প্রকাশ্য জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।

এর আগে সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী একশো কোটি টাকা মানহানির মামলা দায়ের করেন। এর আগে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে আদালতে মামলা দায়ের হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আমির হামজার বিরুদ্ধে আদালতের সমন জারি

আপডেট টাইম : ০১:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬