সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জে মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 109

কেক কেটে মানবিক ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

জনতার কণ্ঠ প্রতিবেদক:

আলোচনা সভা, কেক কাটা, কোরআন খতম, দোয়া মাহফিল ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে সিরাজগঞ্জে সামাজিক সংগঠন মানবিক ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (২৯ আগষ্ট) সকালে যমুনা নদীর তীরে ক্রসবার-৩ এ এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এর আগে শহরের নতুন ভাঙ্গাবাড়ী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় কোরআন খতম, বিশেষ দোয়া ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সুখ পাখি সংগঠনের পরিচালক শেখ রজবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দি সেফটি বার্ড হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস। মানবিক ফাউন্ডেশনের অ্যাডমিন আব্দুল আলীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুখ পাখি সংগঠনের সদস্য রাসেল আহমেদ ও মোহনা টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল রানা। স্বাগত বক্তব্য রাখেন মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী হাসান ইমন।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার মানবিক ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা, পরিচালক ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদি হাসান ইমন ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের দিক তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই সিরাজগঞ্জ জেলার, বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় বিনামূল্যে বৈদ্যুতিক ওয়ারিং এর কাজ করে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, ২০২১ সালে মেহেদী হাসান ইমন মাত্র তিনজন সদস্য নিয়ে মানবিক ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেন। এখন বর্তমানে তার টিমে ৯জন সদস্য। তারা জেলার বিভিন্ন উপজেলায় অত্যন্ত অঞ্চলে বিনা পারিশ্রমিকে মাদ্রাসা ও মসজিদে বৈদ্যুতিক ওয়ারিং এর কাজ করে আসছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জে মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট টাইম : ০৩:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫