সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ফেনীর লোকালয়ে ঘুরছে বাঘ!

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 51

জনতার কণ্ঠ ডেস্ক:

ফেনীর পরশুরামের দক্ষিণ কেতরাঙ্গা সীমান্তবর্তী এলাকার বাংলাদেশের অভ্যন্তরে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। এ সময় তাকে শান্ত অবস্থায় দেখা যায়। স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানে বনের বাঘ লোকালয়ে চলে এসেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে প্রায় দেড় ঘণ্টা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করে আবার জঙ্গলের ভেতরে চলে যায়।

স্থানীয় বাসিন্দা নুরুল করিম ও মতিউর রহমান বলেন, সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সীমান্ত এলাকায় দীর্ঘ দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ঘোরাঘুরি করে বাঘটি। দূর থেকে দেখে মনে হচ্ছে সে খাবারের সন্ধান করেছিল। দেড় ঘণ্টা ঘোরাঘুরির পর সূর্য ডুবে গেলে সে আবার জঙ্গলের দিকে চলে যায় ধারণা করা হচ্ছে কাঁটাতারের এপাশে আরও একাধিক বাঘ থাকতে পারে।

জহির আহমদ নামের একজন কৃষক জানান, ওই এলাকার তার একাধিক জমি রোপা লাগানোর জন্য প্রস্তুত রয়েছে। বনের বাঘ কাঁটাতারের এপাশে চলে আসায় এখন জমিতে চাষাবাদের কাজে যেতে ভয় লাগছে।

সন্ধ্যা নামলেই পাহাড় থেকে আসছে হাতির পাল, গ্রামে গ্রামে আতঙ্ক এ বিষয়ে পরশুরাম থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, বিষয়টি তিনি খোঁজখবর নিচ্ছেন।

বিজিবি সূত্রে জানা যায়, দক্ষিণ কেতরাঙ্গা বিওপির সীমান্ত পিলার-২১৭৩/এস জিরো পয়েন্টে তারকাঁটার বেড়ার বাইরে বাংলাদেশ অভ্যন্তরে একটি বাঘ লোকালয়ে ঘুরতে দেখা যায়। তবে বাঘটি কোনো ক্ষয়ক্ষতি না করে সন্ধ্যার দিকে আবার জঙ্গলের দিকে ঢুকে যায়। স্থানীয় লোকজনকে সতর্কভাবে জমি চাষাবাদের জন্য ওই সীমান্ত এলাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ফেনীর লোকালয়ে ঘুরছে বাঘ!

আপডেট টাইম : ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫