সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

‍‌ফ্যাসিষ্ট অফিসার’ বলে পুলিশকে হুমকি দিলেন কিডনি পাচারকারী

ফুলের তৈরি নৌকা নিয়ে মিছিলে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরনবী সরকার। ইনসেটে নুরনবী সরকার। ছবি: ফাইল

জয়পুরহাটের কালাই উপজেলায় কিডনি পাচার চক্রের হোতা ও উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরনবী সরকার ওরফে ‘কিডনি নুরনবী’। হত্যাচেষ্টা, মানবপাচার এবং অস্ত্রসহ একাধিক গুরুতর মামলার এই আসামি এখন পুলিশকেই ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ফ্যাসিষ্ট অফিসার’ আখ্যা দিয়ে পুলিশের কর্মকর্তাদের হুমকি দিয়ে যাচ্ছেন তিনি।

সম্প্রতি ঋণের টাকা পরিশোধের প্রলোভন দেখিয়ে রাসেদ মিয়া নামে এক যুবকের কিডনি কেটে নেওয়ার অভিযোগে নুরনবীসহ চারজনের বিরুদ্ধে জয়পুরহাট আমলি আদালত-৫-এ মামলা হয়। তবে মামলার তিন দিন পার হতে না হতেই বাদীর ওপর চড়াও হন নুরনবী। লাগাতার প্রাণনাশের হুমকি ও চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ভুক্তভোগী যুবক মামলাটি তুলে নিতে বাধ্য হন।

সাধারণ মানুষকে জিম্মি করার পাশাপাশি নুরনবী এখন বেপরোয়া হয়ে উঠেছেন আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। বিভিন্ন তদবির ও অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে কালাই থানার একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে তিনি চরম অশোভন আচরণ করেছেন। এমনকি কর্তব্যরত কর্মকর্তাদের ‘ফ্যাসিস্ট অফিসার’ বলে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় কালাই থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়রি (জিডি) মূলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, গত এক যুগে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে কিডনি বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন নুরনবী। ৫ আগস্টের পর ভোল পাল্টে তিনি বিএনপিতে ভেড়ার চেষ্টা চালান। সম্প্রতি তাকে কালাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটিতে সদস্য পদ দেওয়া হলে স্থানীয় রাজনীতিতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নুরনবীর নৌকার মিছিলের ছবি ভাইরাল হওয়ার পর তোপের মুখে সেই কমিটি বাতিল করে জেলা কৃষক দল।

এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য নুরনবী সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাসেদ মিয়ার দায়ের করা কিডনি মামলাটি আদালতের মাধ্যমে সমাধান হয়েছে। আর আগের মামলাগুলো বিচারাধীন রয়েছে।

তবে স্থানীয়দের দাবি, ক্ষমতার অপব্যবহারকারী এই ‘কিডনি নুরনবী’কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নুরনবী কোনোভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, বরং তিনি একজন সুযোগ সন্ধানী অপরাধী।

এ বিষয়ে বাদীর আইনজীবী নাফিউৎ জামান তালুকদার ডলার বলেন, আপসনামার মাধ্যমে বাদী রাসেদ মিয়া আদালতের মামলা প্রত্যাহার করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ কর্মকর্তাদের হুমকি ও অপদস্থ করার অভিযোগে জিডি করা হয়েছে এবং তা আদালতে পাঠানো হয়েছে। কিডনি মামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

‍‌ফ্যাসিষ্ট অফিসার’ বলে পুলিশকে হুমকি দিলেন কিডনি পাচারকারী

আপডেট টাইম : ০২:৫৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬