সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিএসএফের গুলিতে পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশির মৃত্যু

সংগৃহীত ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ৮৭৪/৫-এস নম্বর পিলার এলাকায় ভারতের পাঁচশ গজ ভেতরে এ ঘটনা ঘটে।

তিনি ওই সীমান্ত এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবাসীরা জানান,  ভারতীয় চোরা কারবারিদের সহায়তায় ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নম্বর পিলার এলাকার শূন্যরেখায় অবস্থান নিয়ে অবৈধভাবে ভারতে যান আলী হোসেনসহ সাত/আট বাংলাদেশি।

এসময় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান। আর বাকিরা পালিয়ে এলেও আলী হোসেনের লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
 
বিজিবি তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিএসএফের গুলিতে পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশির মৃত্যু

আপডেট টাইম : ১২:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬