কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের বাঁ পায়ের গোড়ালি উড়ে গেছে। একইসঙ্গে গুরুতর জখম হয়েছে ডান পায়ে হাঁটুর নিচের অংশ।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০ দিকে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধীনস্থ বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, বিআরএম-২১ পয়েন্ট থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণে এবং মাস্টার কাঠি পোস্টের ২৫০ মিটার উত্তরে, শূন্য লাইন থেকে আনুমানিক ১৫০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ‘নারিকেল বাগান’ এলাকায় হঠাৎ ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে গুরুতর আহত হন রোহিঙ্গা যুবক মো. সাদেক (২৫)। তিনি বশির আহমেদ ও সারা খাতুনের ছেলে এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-এফ/১৩-এর বাসিন্দা।

রিপোর্টার: 



















