সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রায়গঞ্জে কৃষকের শ্যালো মেশিন চুরি, অটোচার্জার ভ্যানে উদ্ধার—২ জন আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক বৃদ্ধ কৃষকের সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন চুরির ঘটনা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া মেশিনটি উদ্ধার এবং দুইজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সরাই হাজীপুর এলাকার কৃষক মো. আব্দুস সালাম খান (৭৩) দীর্ঘদিন ধরে নিজের জমিতে শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। গত ১৬ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে তিনি প্রতিদিনের মতো জমিতে সেচকাজ শেষ করে মেশিনটি লোহার শিকল দিয়ে বেঁধে বাড়িতে ফিরে যান।
কিন্তু রাত সাড়ে ১০টার দিকে আবার জমিতে গিয়ে তিনি দেখেন, তার একমাত্র ভরসার শ্যালো মেশিনটি নেই।
তিনি আরও জানান, বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয়দের জানালে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরের দিন ভোরে খবর আসে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চুলকানি বাজার এলাকায় একটি অটোচার্জার ভ্যানে করে শ্যালো মেশিন বিক্রির চেষ্টা চলছে।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় একটি অটোচার্জার ভ্যান থেকে চুরি হওয়া শ্যালো মেশিনটি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। তবে এ সময় আরও একজন অভিযুক্ত পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন—উপজেলার গুনগাতী গ্রামের নুরুল ইসলামের ছেলে আইয়ুব আলী (২৫) এবং হাসিল আমতলা এলাকার বেল্লাল হোসেনের ছেলে মঞ্জু শেখ (১৯)। পলাতক আসামি প্রশিকা মোড় এলাকার দিলিপের ছেলে সুজন (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ভুক্তভোগী কৃষক জানান, উদ্ধারকৃত শ্যালো মেশিনটির আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। তবে তার কাছে এই মেশিনের মূল্য টাকার চেয়েও বেশি—এটাই তার জীবিকার একমাত্র মাধ্যম।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে মেশিনটি উদ্ধার ও দুইজনকে আটক করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রায়গঞ্জে কৃষকের শ্যালো মেশিন চুরি, অটোচার্জার ভ্যানে উদ্ধার—২ জন আটক

আপডেট টাইম : ০৫:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬