সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জে উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 105

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ। ছবি: জনতারকণ্ঠ

জনতার কণ্ঠ প্রতিবেদক:

নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।

দিনটি পালন উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।  সকাল ১০ টায়  দলীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, রকিবুল হাসান রতন, আজিজুর রহমান দুলাল, ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন।

বিকাল ৩টায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে  বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর উপস্থিত থাকার কথা রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জে উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট টাইম : ০২:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫