সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিএনপি নেতাকে বেঁধে রেখে টাকা-স্বর্ণালংকার লুটে নিল মুখোশধারী ডাকাতদল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 47
ব্যুরো প্রধান জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সবাইকে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অনেক কিছু লুট করে নিয়ে যায়।
পরিবারটির দাবি, ৮-১০ জনের ডাকাত দলটি প্রায় ৮লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামের আব্দুল হামিদের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। আব্দুল হামিদ ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি।
এদিকে খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে ৮-১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল মুখোশ পরে বাড়িতে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের মারপিট করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সকল সদস্যদের বেঁধে ফেলে। এসময় ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল, পোশাকসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। টকা ও স্বর্ণালঙ্কারসহ সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকার জিনিসপত্র লুট করেছে ডাকাতরা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিএনপি নেতাকে বেঁধে রেখে টাকা-স্বর্ণালংকার লুটে নিল মুখোশধারী ডাকাতদল

আপডেট টাইম : ০৭:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫