সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নরসিংদীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

ছোট বোনের বিয়ে নিয়ে বাকবিতন্ডার জের ধরে নরসিংদী পৌর শহরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২ মে) সকালে শহরের সাটিরপাড়া এলাকার আজাদ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান নরসিংদী মডেল থানার ওসি এআরএম আল-মামুন।

নিহত আল-আমিন মিয়া (৩০) রায়পুরা উপজেলার নিলক্ষা গ্রামের নুরল ইসলামের ছেলে। তিনি শহরের চৌয়ালায় বসবাস করে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, আল-আমিনের ছোট বোনকে বিয়ের দাবিতে বেশ কিছুদিন ধরে স্থানীয় বখাটে যুবক’নাঈম উত্ত্যক্ত করছিল। স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি নিয়ে নাঈমের সঙ্গে মিমাংসা করেন আল-আমিন।

কিন্তু মীমাংসার বিষয়টি তার ছোট ভাই হাসান মেনে নিতে পারেননি। এ নিয়ে শুক্রবার রাতে দুই ভাইয়ের মধ্যে মোবাইলে বাকবিতন্ডা হয়। এর জের ধরে শনিবার সকালে চৌয়ালা এলাকায় এসে বড ভাই আল আমিনের সাথে পুনরায় তর্কে জড়ায় হাসান।

স্বজনদের অভিযোগ, তর্কাতর্কির এক পর্যায়ে বড়ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসান। পরে স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির বলেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় ওই যুবকের। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
ওসি এআরএম আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেইসঙ্গে অভিযুক্ত ছোট ভাই হাসানকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নাঈমকে আটক করা হয়েছে। নাঈমের বিরদ্ধে নরসিংদীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নরসিংদীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

আপডেট টাইম : ০৪:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬