সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগ নেতা শামীম

শামীম আল মামুন। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা শামীম আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ মে) টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান তিনি। শুনানি শেষে বিচারক সাগর তালুকদার তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে শামীম আল মামুন (৪৬)। তিনি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে কালিয়াকৈর থেকে একটি মিছিল মির্জাপুর হাইওয়ে থানার দিকে আসে। এ সময় মিছিলে অংশ নেওয়া ইমন মিয়া নামে এক যুবক পুলিশের গুলিতে আহত হন। পরে তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৫৭ জনকে আসামি করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে শামীম আল মামুনকে আসামি করা হয়েছে।

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এই নেতা গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন। তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে আদালত থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগ নেতা শামীম

আপডেট টাইম : ১১:৫৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬