সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির ঘোষণা দিল রাশিয়া

ছবি : সংগৃহীত

ভিক্টরি ডে উপলক্ষে আগামী ৮ ও ৯ মে দুই দিনের জন্য অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে রাশিয়া সতর্ক করে বলেছে, এই সময়ে ইউক্রেন কোনো ধরনের হামলা চালালে তার জবাবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এমনকি কিয়েভে অবস্থানরত সাধারণ মানুষ ও বিদেশি দূতাবাসের কর্মীদের নিরাপদে সরে যাওয়ারও আহ্বান জানিয়েছে মস্কো।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব তারা পায়নি। তিনি বলেন, ইউক্রেন নিজ উদ্যোগে ৫-৬ মে মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর করবে।

এদিকে রাশিয়ার দাবি, গত এক সপ্তাহে ইউক্রেনের সুমি, দোনেৎস্ক ও খারকিভ অঞ্চলের ১০টি নতুন এলাকা তাদের নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, তারা পাল্টা হামলা জোরদার করেছে। রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন স্থানে দীর্ঘপাল্লার হামলা চালাচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির ঘোষণা দিল রাশিয়া

আপডেট টাইম : ১২:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬