সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৫৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 33

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সেখানে জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সেদেশে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানে ভূমিকম্প আঘাত হানার ফলে এ পর্যন্ত ১৪ শতাধিক মানুষ নিহত হয়েছেন। প্রায় তিন হাজারের বেশি আফগান নাগরিক গুরুতর আহত হয়েছেন এবং আট হাজারের বেশি ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।

ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগাক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে শুক্রবার মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে ত্রাণ সামগ্রী প্রেরণ করছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ।

বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজযোগে উল্লিখিত ত্রাণ সামগ্রী আফগানিস্তানে পৌঁছানো ও হস্তান্তর করা হবে। ত্রাণ সামগ্রী প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস্‌ কোম্পানি লিমিটেড ও প্রাণ-আরএফএল গ্রুপ একযোগে কাজ করেছে।

২০২২ সালের ভূমিকম্পের পরেও আফগানিস্তানে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা পাঠানো হয়েছিল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৫৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫