সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • 57

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মান্না রায়হানের নামাজে জানাযা ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাহিত্যিক মান্না রায়হানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বাদ আসর সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এ সময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আফিফান নজমুর নেতৃত্বে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। জানাযা নামাজ শেষে রহমতগঞ্জ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন মান্না রায়হান।

তাঁর জানাযা নামাজে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,  সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, ফজলুল মতিন মুক্তা, আব্দুল মজিদ, আব্দুস সালাম, সাবেক অধ্যক্ষ আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা জামিল হোসেন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র নুরুল হকসহ মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিকবৃন্দ,  রাজনীতিবিদ ও ধর্মপ্রাণ মুসুল্লীরা অংশ নেন।  জানাজা নামাজে ইমামতি করেন ভিক্টোরিয়া হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আল আমিন।

এর আগে  ভোর ৫টায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মান্না রায়হান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মান্না রায়হান শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে এবং বীর মৃুক্তিযোদ্ধা ও কবি আব্দুর রউফ পাতার ছোট ভাই। ১৯৭১ সালের মহান স্বাধনীতা যুদ্ধে দেশ মাতৃকার মুক্তির লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য। সাংবাদিকতার পাশাপাশি বেশ কিছু কবিতা, গল্প ও প্রবন্ধ রচনা করেছেন।

তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান

আপডেট টাইম : ০৭:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫