সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার পর রাস্তায় ফেলে পালালেন মেয়ে ও জামাই

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:১৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 50

নিহত ফাতেমা বেগম। ছবি: সংগৃহীত

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মেয়ে, জামাই ও দুই নাতনিকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) নিহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে কালিগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এর আগে, গত রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে কাকশিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম (৬৫) কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী।

স্থানীয়রা জানান, ফাতেমা বেগমের সঙ্গে তার মেয়ে খালেদা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন খালেদা তার স্বামী আফজাল, মেয়ে সাজেদা, সুমাইয়া ও ছেলে আব্দুল্লাহকে নিয়ে মায়ের বাড়িতে আসেন। কথাকাটাকাটির একপর্যায়ে তারা সবাই মিলে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। পরে অচেতন অবস্থায় ফাতেমাকে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় বোন সেলিনা বেগম তাকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা মারা যান। খবর পেয়ে কালিগঞ্জ থানার এসআই তপন কুমার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক কামাল হোসেন জানান, আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার পর রাস্তায় ফেলে পালালেন মেয়ে ও জামাই

আপডেট টাইম : ১১:১৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫