সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

হিলিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • 61
হাসান আলী, হাকিমপুর (দিনাজপুর)। জনতার কণ্ঠ.কম
দিনাজপুরের হিলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হাকিমপুর হিলি হাসপাতাল মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এবং দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিনামূল্যের ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে রেজা ফার্মাসিকে ৪ হাজার, ইশরাক ফার্মাসীকে ৩ হাজার ও সোহান ফার্মাসীকে ২ হাজার ৫’শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে মিঠুর মুদিখানা দোকানে ৩ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে লিটন হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন মুঠোফোনে বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

হিলিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট টাইম : ০২:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫