সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

দেড়শো বোতল ফেন্সিডিল বহনে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

দেড়শো বোতল ফেনসিডিল বহন করার অভিযোগে সিরাজগঞ্জে ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ এর আদালতের বিচারক নজরুল ইসলাম এই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার জায়গীরপাড়া এলাকার ওসমান গনি ও মো. গোফরান, মুক্তারপুর গ্রামের মো. আলেফ, গৌরশহরপুর গ্রামের মো. মানিক, বিড়ালদহ গ্রামের মো. আনিছ এবং শেখের চর এলাকার মো. রাজিব।

এদের মধ্যে মো. রাজিব, মো. গোফরান ও মো. আলেফ আদালতে উপস্থিত থাকলেও বাকী তিন আসামি পলাতক রয়েছেন। ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৫ জুলাই প্রাইভেটকারযোগে রাজশাহী থেকে ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন একদল যুবক। তারা ঢাকায় যমুনা সেতু পশ্চিম মহাসড়কে এলে সেখানে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালায়। এ সময় ওই প্রাইভেটকার থেকে ১৫০ বোতল ফেন্সিডিল জব্দ এবং প্রাইভেটকারে থাকা ওসমান গনী, মো. গোফরান ও মো. রাজিবকে আটক করে পুলিশ।

পরে গ্রেপ্তারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে আরও তিনজন জড়িত রয়েছেন বলে জানান। এ ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের হয়। মামলাটির তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ৩১ ডিসেম্বর ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ স্বাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

One thought on “দেড়শো বোতল ফেন্সিডিল বহনে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

দেড়শো বোতল ফেন্সিডিল বহনে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট টাইম : ০৯:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬