সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

পুকুর থেকে পরপর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:২৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০ জন দেখেছেন
ব্যুরো প্রধান, নওগাঁ। জনতার কণ্ঠ.কম
নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫) নামের মানসিক প্রতিবন্ধী সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত মফিজ ও হবিজ প্রামানিক মন্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামানিকের ছেলে। একই সাথে এভাবে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের ছোট ভাই বেলাল প্রামানিক জানান- মফিজ ও হবিজ দু’জনেই মানসিক প্রতিবন্ধী। তারা এদিন বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে ঘোরা-ফেরা করছিল। বাড়ি থেকে কিছু দুরে অসাবধানতাবশত একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পারি- আমার এক ভাই পুকুরের পানিতে ভাসছে। সাথে সাথে আমরা পরিবারের লোকজন ও স্থানীয়রা ওই পুকুরে গিয়ে প্রথমে এক ভাইয়ের মরদেহ উদ্ধার করি। পরে পুকুরের পানিতে খোঁজাখুজি করে আরেক ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, দুই সহোদরের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
85
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পুকুর থেকে পরপর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৭:২৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫