নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি পুকুরে, নারী নিহত
মো. ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
নোয়াখালীতে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এতে আরও তিন অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছেন।
১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালি সদর উপজেলার ৮নং এওজবালিয়া ইউনিয়নের হানিফ রোডের দক্ষিণে সাধু মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাপতের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

রিপোর্টার: 




















