সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসেলে নেমে ডুবে মারা গেলে ৫ শিশু

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • 52

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মরা নদীতে একসঙ্গে গোসল করতে নেমে পাঁচজন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (৯) ও আরিবা (৭), নেমাজের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের মেয়ে শরীফা (১২)।

স্থানীয়রা জানান, ‘শুক্রবার জুমার নামাজ পড়তে গ্রামের বেশিরভাগ মানুষ মসজিদে ছিল। এ সময় শিশুরা কখন কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল তা কেউ বুঝতে পারেনি। পরে তারা পানিতে ডুবে যায়।’

স্থানীয় ইউপি মেম্বার মজিবুর রহমান বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন।

তিনি বলেন, ‘এই নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশে ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। বিস্তারিত পরে জানানো হবে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসেলে নেমে ডুবে মারা গেলে ৫ শিশু

আপডেট টাইম : ০৬:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬