সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কিয়েভে রুশ হামলায় আতঙ্ক, ক্ষয়ক্ষতি বেসামরিক এলাকায়

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। একই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আশা করছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার কিয়েভের সামরিক প্রশাসন জানায়, সন্ধ্যার হামলায় ১০ জন আহত হয়েছেন। মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, আহতদের মধ্যে ছয়জন চিকিৎসাকর্মী রয়েছেন। হামলায় একজন নিহত হওয়ার প্রাথমিক খবর দেওয়া হলেও পরে সামরিক প্রশাসন জানায়, তথ্যটি সঠিক ছিল না।

আরও পড়ুন: ২০২৭ সালের জন্যও ইরান যুদ্ধের প্রস্তুতি ট্রাম্পের

ক্লিৎসকো টেলিগ্রামে জানান, একটি বহুতল আবাসিক ভবনের নবম তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কেন্দ্রের বাইরে অবস্থিত ওই ভবন থেকে ১৫ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

অনানুষ্ঠানিক টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে আকাশের দিকে বড় ধরনের আগুনের গোলা উঠতে দেখা যায়। এসব চ্যানেলের দাবি, একটি জেটচালিত ড্রোন ভবনটিতে আঘাত করেছে। পরে কিয়েভের বিভিন্ন এলাকায় আরও বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দুই ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা বহাল ছিল।

ক্লিৎসকো জানান, এর আগে রাজধানীতে চালানো হামলায় আরও ছয়জন আহত হয়েছেন। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কিয়েভে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।

এদিকে ইউক্রেনের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি নাফটোগাজ জানিয়েছে, রাশিয়া তাদের উৎপাদন স্থাপনাতেও হামলা চালিয়েছে। এতে যন্ত্রপাতির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানালেও কোম্পানিটি হামলার স্থান প্রকাশ করেনি।

অন্যদিকে রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের হর্লিভকায় একটি বাসে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে।

One thought on “কিয়েভে রুশ হামলায় আতঙ্ক, ক্ষয়ক্ষতি বেসামরিক এলাকায়

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কিয়েভে রুশ হামলায় আতঙ্ক, ক্ষয়ক্ষতি বেসামরিক এলাকায়

আপডেট টাইম : ০৪:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬