সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

তারেক রহমান ঘোষিত ৩১ দফা’র প্রচারে মোস্তফা জামানের গণসংযোগ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 59

 নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে নেমেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়ক হয়ে শহরের বিভিন্ন রোডে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগে নামেন তিনি।

এসময় তিনি সড়কের দুই পাশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ৩১ দফা লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে মির্জা মোস্তফা জামান বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামের অংশ হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। তিনি সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশ আজ এক কঠিন সময় পার করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামে সাধারণ খেটে খাওয়া মানুষ দিশেহারা। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আপনারা আমাদের ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে আমি এই আসনের গরিব ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। আমি কোনো নেতা হতে আসিনি।

তিনি বলেন, আমার বাবা সিরাজগঞ্জ সদরের সাবেক এমপি মরহুম মির্জা মুরাদুজ্জামান এই আসনের মানুষের জন্য তার জীবন উৎসর্গ করে গেছেন। তিনি ছিলেন আপনাদের লোক, গণমানুষের নেতা। আমি তার সন্তান হিসেবে বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এবং আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।

লিফলেট বিতরণ শুরুর পূর্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডাঃ আব্দুল লতিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র অন্যতম সদস্য মোঃ আসলাম উদ্দিন, ছাত্র-বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ড্যাবের সদস্য ও সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আব্দুল আজিজ, পৌর বিএনপি নেতা ফরহাদ হোসেন, শহর বিএনপি নেতা জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, যুবদল নেতা ওলি আহমেদ, পাপ্পু শেখ, মোঃ হাবীব ও যুবনেতা মোঃ রিপন এবং শ্রমিক নেতা নাঈম ইসলাম প্রমুখ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

তারেক রহমান ঘোষিত ৩১ দফা’র প্রচারে মোস্তফা জামানের গণসংযোগ

আপডেট টাইম : ০৩:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫