সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় নিহত ২, আহত ১৩

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • 31

ফাইল ছবি; আনাদোলু এজেন্সি থেকে নেওয়া

গাজা সিটির দক্ষিণাঞ্চলে একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

রোববার তেল আল-হাওয়া এলাকায় গাড়িটিকে লক্ষ্য করে ড্রোন থেকে হামলা চালানো হয় বলে আনাদোলুকে জানিয়েছেন স্থানীয় একটি চিকিৎসা সূত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোনটি গাড়িটিতে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে গাড়িতে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আশপাশের কয়েকজন পথচারীও আহত হন।

এদিকে মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরের উত্তর-পূর্বে ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

দক্ষিণ খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া ভবন ও তাঁবু লক্ষ্য করেও ইসরায়েলি সামরিক যান থেকে ব্যাপক গুলি চালানো হয়েছে। একই সময়ে ইসরায়েলি যুদ্ধজাহাজগুলো খান ইউনিসের উপকূলের দিকে গুলি ছুড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি বাহিনীর লঙ্ঘনের ঘটনায় শনিবার পর্যন্ত ১ হাজার ৩৬৯ ফিলিস্তিনি নিহত ও ৪ হাজার ৬২৭ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ। হামলায় উপত্যকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় নিহত ২, আহত ১৩

আপডেট টাইম : ০৩:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬