সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাদ্দাম-ইনানের ফাঁসির রায়ে ঢাবিতে ডাকসু নেতাদের মিষ্টি বিতরণ

সাদ্দাম-ইনানের ফাঁসির রায়ে ঢাবিতে ডাকসু নেতাদের মিষ্টি বিতরণ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মিষ্টি বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থী, পথচারী ও রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেন। সাত আসামিই পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য পাঁচ আসামি হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

রায়ে ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের স্থাবর ও অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার আদেশও দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর দুই নেতা মিষ্টি বিতরণ করেন। এ সময় তারা ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ঘুরে শিক্ষার্থী, পথচারী, রিকশাচালকসহ উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে মিষ্টি তুলে দেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সাদ্দাম-ইনানের ফাঁসির রায়ে ঢাবিতে ডাকসু নেতাদের মিষ্টি বিতরণ

আপডেট টাইম : ০৬:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬