সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ৩ দিন পর মায়ের মরদেহ উদ্ধার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৩১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 25

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

ভোলার বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া মা জেসমিন বেগমে (৩৮) ভাসমান মরদেহ উদ্ধার তিন দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেতুলিয়া নদীর ধড়িয়ার চর উগলাপাতার ভেতরে লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে পৌঁছে দেয়।

নিহত জেসমিন বেগম ওই গ্রামের জসিম মিয়ার স্ত্রী। তার ছেলের নাম জিসান আহমেদ তানজিল। সে বাকপ্রতিবন্ধী। ঘটনার পর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ইনচার্জ পরেশ চন্দ্র পাল কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের ভাই জানান, আমার ভাগিনা বাকপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও নদীতে পড়লে বোন তাকে বাঁচাতে সক্ষম হলেও বোন কেন বেঁচে ফিরল না? আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, জেসমিনের লাশ তিন দিন অতিবাহিত হওয়ার পর উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানতে পারবো।

গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সাকেরভিটা গ্রামের তেঁতুলিয়া নদীতে নৌকা নিয়ে ঘুরতে যায় জিসান। এ সময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। নদীর তীর থেকে তার পড়ে যাওয়া দৃশ্য দেখেছেন মা জেসমিন আক্তার। এরপর তিনি নদীতে ঝাঁপ দিলে তীব্র স্রোতে তিনি পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় জিসানকে উদ্ধার করতে পারলেও মা জেসমিন আক্তারকে খুঁজে পাননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ৩ দিন পর মায়ের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১১:৩১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫