সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সাঁতরে ইছামতি নদী পার হওয়ার চেষ্টা, নিখোঁজ যুবক

সিরাজগঞ্জে ইছামতি নদী সাঁতরে পার হওয়ার চেষ্টাকালে আলামিন (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে সদর উপজেলার ইছামতি আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আলামিন ওই গ্রামের আবু বক্করের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শরীফুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৯টার দিকে মানসিক ভারসাম্যহীন যুবক আলামিন ইছামতি নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নদীর গভীর পানিতে তিনি তলিয়ে যান।

৯৯৯ ফোনের মাধ্যমে বিষয়টি সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসকে অবগত করা হলে, আমরা টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। ফায়ার সার্ভিস টিম নৌকার মাধ্যমে জেলেদের জাল দ্বারা সার্চ অভিযান চালায়। সেই সঙ্গে রাজশাহী থেকে ডুবুরি দল কে খবর দেওয়া হয়।

বিকেল সাড়ে চারটার দিকে ডুবুরি টিম ঘটনাস্থলে এসে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালান। তবে সন্ধ্যার পর আলো কম থাকায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

তিনি বলেন, শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে আবারও  ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসির ফলে তাড়াশ উপজেলায় পাসের হারে শীর্ষে মহিলা ডিগ্রি কলেজ

সাঁতরে ইছামতি নদী পার হওয়ার চেষ্টা, নিখোঁজ যুবক

আপডেট টাইম : ০৮:৫৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬