সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে দুটি হত্যাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে ৯৫ পিস ইয়াবাসহ মো. নুরুল ইসলাম মিয়া ওরফে মিয়া ডাকাত (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি দুটি হত্যা মামলা ও পাঁচটি ওয়ারেন্টসহ মোট ১১টি মামলার আসামি।
রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সুধারাম মডেল থানাধীন ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকায় সিরাজের বাড়ির টিনের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল ইসলাম মিয়া ওই এলাকার মৃত এলাহি বক্সের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নুরুল ইসলাম মিয়াকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার নুরুল ইসলাম মিয়ার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় দুটি হত্যা মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পাঁচটি ওয়ারেন্টও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে দুটি হত্যাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:১০:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬