সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আমরা একটি দায়িত্বশীল সরকার ব্যবস্থা চাই: মোস্তফা জামান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 35

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মির্জা মোস্তফা জামান বলেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা শুধুমাত্র একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়—এটি একটি সুসংগঠিত রাষ্ট্রপুনর্গঠনের রূপরেখা। এই দফাগুলোর মধ্যে রয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক স্বচ্ছতা, মানবাধিকার রক্ষা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার। আমরা চাই একটি দায়িত্বশীল সরকার ব্যবস্থা, যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষা মূল্যায়ন পাবে।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।  লিফলেট বিতরণের সময় স্থানীয় জনগণের সাথে সরাসরি কথা বলেন নেতৃবৃন্দ এবং তাদের মাঝে বিএনপির রাষ্ট্রপুনর্গঠনের রূপরেখা তুলে ধরেন।

মির্জা মোস্তফা জামান আরও বলেন, “ভদ্রঘাটসহ সারা দেশে আমরা ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের এই ৩১ দফা পৌঁছে দিচ্ছি, কারণ জনগণের কাছে সত্য তুলে ধরা এখন সময়ের দাবি। এ দেশ ও জনগণের ভবিষ্যৎ রক্ষায় বিএনপি যে ভিশন নিয়ে এগোচ্ছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি বিশ্বাস করি, জনগণই আগামীদিনে এই অন্যায়ের বিরুদ্ধে রায় দেবে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার এবং জেলা মহিলা দলের নেত্রী আইনুর নাহার কলি প্রমুখ।

উপস্থিত নেতারা জানান, তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি জনবান্ধব রূপকল্প, যা দেশের গণতন্ত্র, সুশাসন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আমরা একটি দায়িত্বশীল সরকার ব্যবস্থা চাই: মোস্তফা জামান

আপডেট টাইম : ১০:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫